৫ মে ২০২৬

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। বিএনপি ঢাকার বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসন ফাঁকা রেখেছে।

এনসিপি নেত্রী তাসনিম জারার জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি চলছে। এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি