৮ মে ২০২৬

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পরপর দুইট ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টরিয়াল মোবাইল টিম থাকার পরও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার ডাকসু ভবনের সামনের সড়কে ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। বিস্ফোরণে হৃদয় নামে এক তরুণ আহত হন। তিনি মধুর ক্যান্টিনে কাজ করেন বলে জানা গেছে।

এর আগে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে ডাকসু ও মধুর ক্যান্টিনের সামনের সড়কে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি