৪ মে ২০২৬

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন ঢাকা ও সাত বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হবে এই পরীক্ষা। ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। আর মোট আসন সংখ্যা ২ হাজার ৩৭৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক ০৩ জন। এর মধ্যে ‘খ’ ইউনিটে ঢাবিতে ১৮ হাজার ৮৫০ জন, চবিতে ২ হাজার ৮৫২ জন, রাবিতে ৬ হাজার ৩৭৭ জন, খুবিতে ৫ হাজার ২০৪ জন, শাবিপ্রবিতে ৯২১ জন, বেরোবিতে ৬ হাজার ৬১৫ জন, ববিতে ১ হাজার ৭৪১ জন ও বাকৃবিতে ৫ হাজার ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি