৪ মে ২০২৬

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনের বিপরীতে ৭৪ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনের বিপরীতে ৭৪ জন

বাংলাপ্রেস ডেস্ক: আজ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।এতে প্রতি আসনের বিপরীতে ৭৩.৮১ জন লড়বেন।

‘ঘ’ ইউনিটে মোট আসনসংখ্যা এক হাজার ৫৭০টি।এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৮৮১ জন।

এর মধ্যে ‘ঘ’ ইউনিটে ঢাবিতে ৬১ হাজার ৮৫০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় হাজার ৮৯৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আট হাজার ১২৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ১৭৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ১৩ জন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাত হাজার ৭৯৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি