৮ আগস্ট ২০২৬

ঢাবি শিক্ষক মোনামির ফাঁস করা স্ক্রিনশট নিয়ে তোলপাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
ঢাবি শিক্ষক মোনামির ফাঁস করা স্ক্রিনশট নিয়ে তোলপাড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী)।

বাংলাপ্রেস ডেস্ক:  জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী)। 

জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যে তিনি এমন মন্তব্য করেন। 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকালে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। 

এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বলেন,  ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে।’

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে—এমন একটি ব্যাখ্যাসম্বলিত পোস্ট শেয়ার করে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্লারিফিকেশন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেইশন শুনে আমার মনে হয়নি সেই পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি। আপনি বা আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’

শেষে ঢাবির এই শিক্ষিকা লিখেছেন, ‘সামান্যতম সাধারণ বোধ যাদের আছে, তারা সবাই বুঝবে—নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো দলই নিজেকে নিজে ধ্বংস করার মতো কাজ করবে না।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি