২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী

 

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশকে যারা তাবেদার রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা’র বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের উপনিবেশ বা তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে, ওলামা দল ও বিএনপি রাজপথে থেকে তাদের বিরুদ্ধে মোড়ে মোড়ে কঠিন প্রতিরোধ ও বেরিকেড গড়ে তুলবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণের ভূয়সী প্রশংসা করে রিজভী বলেন, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের তিন প্রজন্মের পারিবারিক ধারাবাহিকতার প্রতিনিধি। তাঁর বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে সেখানে বক্তব্য রেখেছিলেন; আজ তিনি নিজে দেশের স্বার্থে সেখানে কথা বলেছেন।


প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল দিকগুলো উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রের বদলে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা আর মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান জানিয়েছেন। প্রতিটি দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।  স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মর্যাদার সাথে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। 


হুঁশিয়ারিরিজভী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, মানুষ বেকার হয়। বিশ্বের মানুষ যখন শান্তি চায়, তখন দেশে একদল কুচক্রী আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে এবং সহিংসতা করে চলমান গণতন্ত্রের ধারাকে নস্যাৎ করতে চাচ্ছে। ওলামা দলের এই প্রতিবাদ সমাবেশ মূলত সেই অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি জোট সরকার কোনো পাতানো বা 'মিডনাইট' নির্বাচনের মাধ্যমে নয়, বরং জনগণের অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার জনগণের সামাজিক সুরক্ষা ও কল্যাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি