৫ মে ২০২৬

‘দেশের স্বার্থে অ্যাপ নিষিদ্ধ হলে আমার পূর্ণ সমর্থন রয়েছে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘দেশের স্বার্থে অ্যাপ নিষিদ্ধ হলে আমার পূর্ণ সমর্থন রয়েছে’

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গেল ২৯ জুন প্রজ্ঞাপন জারি করে টিকটকসহ প্রায় ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। দেশটির মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এ ব্যাপারে কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান মুখ খুললেন। তিনি নিজেও টিকটকে সরব ছিলেন। তার ভাষ্য, ‘টিকটক আমার কাছে অনুরাগীদের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়! আর সেই অ্যাপ যদি দেশের স্বার্থে নিষিদ্ধ করে দেয়া হয়, সেক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু আমার সন্দেহ রয়েছে, শুধুমাত্র কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলেই কি এই গুরুতর সমস্যার সমাধান হবে? তিনি আরও বলেন, সরকারের উচিত, জনসাধারণের পকেটে কোনোরকম টান না দিয়েই এর বিকল্প ব্যবস্থা করা, বিশেষ করে চীনা দ্রব্যই যাদের রুটিরুজি, তাদের জন্য। সরকারে উচিত এই সিদ্ধান্তের পাশাপাশি অবিলম্বেই তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি