৫ মে ২০২৬

দেশের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায়, দেশের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিটি পর্যটন কেন্দ্র থেকে মাইকিং করে ফেরত আসার আহবান জানাচ্ছেন, টুরিস্ট পুলিশের সদস্যরা। আজকের মধ্যে সবাইকে হোটেল ছাড়ার নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, হোটেল বুকিং না নেয়ার অনুরোধ করা হয়েছে।

করোনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে, সতর্কতা অবলম্বন করতে বলেছেন প্রশাসনের কর্মকর্তারা।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু, ঘরে না থেকে এ সুযোগে অনেক পরিবারই দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছে। ফলে পর্যটন স্পটগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি