১২ মে ২০২৬

“দেশের সাধারণ মানুষ এখন উচ্চস্বরে কাঁদতেও ভয় পায়” -অনিন্দ্য ইসলাম অমিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
“দেশের সাধারণ মানুষ এখন উচ্চস্বরে কাঁদতেও ভয় পায়” -অনিন্দ্য ইসলাম অমিত
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক (খুলনা) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একদফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে। তিনি বলেন ১৫ বছর ধরে দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। সানুষের সব ধরণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নিবর্তনমুলক আইন করে ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছে। ফলে দেশের সাধারণ মানুষ এখন উচ্চস্বরে কাঁদতেও ভয় পায়। তিনি বলেন, সামনে বিএনপির ডু অর ডাই ম্যাচ। এ জন্য বিএনপিকে আরো সুসংগঠিত হতে হবে। বিএনপির তরুণ এই নেতা বুধবার রাতে ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এক দফা দাবী আদায়ে খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকট মোঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাজেদুর রহমান পাপপু, এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন আলম, শামসুজ্জামান লাকি ও হুমায়ন বাবর ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২৬ সেপ্টম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে ঝিনাইদহের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি