দেশের নিরাপত্তার জন্য তারেক রহমানের সরকারই দরকার : ভিপি জয়নাল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের নিরাপত্তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরকারই দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে ঘাতকরা ঘাপটি মেরে বসে আছে, যেকোনো মুহূর্তে তারা এ দেশে চলে আসতে পারে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে।’
বুধবার (৬ আগস্ট) বিকেলে ফেনী প্রেস ক্লাবের সামনে বিজয় উৎসবের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।অধ্যাপক জয়নাল আবদীন বলেন, ‘গণতন্ত্র রক্ষায় এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জুলাই ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাইতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে।তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। বিএনপি জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে চাই।নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা হলে জনগণ তা মেনে নেবে না।’
ভিপি জয়নাল বলেন, ‘সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদীরা লুকিয়ে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা দেশকে অস্থিতিশীল করতে সুযোগের অপেক্ষায় রয়েছে। এদের হাতে থাকা মারণাস্ত্রগুলো দ্রুত উদ্ধার করতে হবে। অবিলম্বে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি