৬ মে ২০২৬

দেশের মানুষ সুখেই আছে, বলা যায় বেহেশতে আছে : মোমেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশের মানুষ সুখেই আছে, বলা যায় বেহেশতে আছে : মোমেন
বাংলাপ্রেস ডেস্ক: অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছে, বলা যায় বেহেশতে আছে- এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (১২ আগস্ট) সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, সেসব দেশের কাছে তথ্য চাইলে সহজে দিতে চায় না, এটা তাদের মজ্জাগত সমস্যা। বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম। আব্দুল মোমেন আরও বলেন, গরীব দেশের রিজার্ভের প্রয়োজন হয়; বাংলাদেশ এখন আর গরীব নেই। তিনি বলেন, আমাদের ইনফ্লেশন রেট ৬ এর বেশি, অন্যদিকে অ্যামেরিকায় দেখেন ওদের ইনফ্লেশন রেট ৯.১, ৬০% বেড়েছে তুরস্কে, ইংল্যান্ডের জনগণ কষ্টে আছে। অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। তবে হ্যাঁ আমাদের কিছু চ্যালেঞ্জও আছে, সেজন্যই আমরা আগেভাগে সাশ্রয় করতে শুরু করেছি। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি