দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য: চরমোনাই পীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে।
ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, ঢাবি নির্বাচনে-জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে।
পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন বিরোধীতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দেশে খুন করছে, গুম করছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে থাকবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি