দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্থানীয় বাজারে অপরিশোধিত স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে দেশের বাজারে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।’
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
এর আগে, গত ২১ মার্চ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি