দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাসের সর্বোচ্চ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ এএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশে আজ বেলা সোয়া ১২টা থেকে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
এর আগে টানা তিন দফা বড় উত্থানের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত নয়টায় স্বর্ণের ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই দাম কার্যকরের কয়েক ঘণ্টার ব্যবধানে যতটুকু দাম কমেছিল তার দ্বিগুণ বেড়ে গেল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি