৪ মে ২০২৬

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ এএম
দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?

বাংলাপ্রেস ডেস্ক:   স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ফলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় পারবেন ক্রেতারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল থেকেই সারা দেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দর কার্যকর হবে।

স্বর্ণের দামে এ পরিবর্তন কেবল ২২ ক্যারেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য মানের সোনার ক্ষেত্রেও দাম আনুপাতিক হারে কমানো হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি