দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
বাংলাপ্রেস ডেস্ক: দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
সঙ্গীত একাডেমি