৯ মে ২০২৬

দেশে পৌঁছেছেন ড. ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশে পৌঁছেছেন ড. ইউনূস
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বুধবার (৭ আগস্ট) প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি। ইতোমধ্যে বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়াও নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে বিমানবন্দরে স্বাগত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরাও বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে তারা ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর সেনাবাহিনী প্রধান দায়িত্ব নিয়ে রাষ্ট্রপতিসহ সব দলের (আওয়ামী লীগ বাদে) প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের। রাত ৮টার দিকে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে বলেও জানান তিনি।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি