দেশে নিত্যপণ্যের দাম বেশি বাড়েনি: বাণিজ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপণ্যের দাম খুব বেশি বাড়েনি।
আজ রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিন্তু সাধারণ মানুষ এতেও ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে তা সহনীয় পর্যায়ে আনতে হবে। একই সঙ্গে বিশ্ব মন্দা মোকাবেলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’ টিপু মুনশি বলেন, বিশ্ব মন্দা মোকাবেলায় সরকার প্রস্তুত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও পতিত না রাখার নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক মন্দা প্রশমিত করতে হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এছাড়া, সরকার যেসব খাতে সম্ভব সেসব খাতে ব্যয় সংকোচন, কমানো বা স্থগিত করছে। বৈশ্বিক মন্দার কারণে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। এই বিপদ সকলকে একসাথে মোকাবেলা করতে হবে।’
ভোজ্য তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে ভোজ্য তেলের দাম কমলেও কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিয়ে বেশি দামে তা বিক্রি করছে।
তিনি বলেন, ‘ভোজ্য তেলের দামে কারসাজিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ইতোমধ্যে বাজার পর্যবেক্ষণের জন্য কাজ করছে।’
মন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। বিশ্ববাজারে তেলের দাম এবং দেশে মার্কিন ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছে ট্যারিফ কমিশন।
এসময় রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
৪৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
৫১ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি