৪ মে ২০২৬

দেশে মডার্নার টিকা প্রেরণে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. হাফিজ দম্পতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে মডার্নার টিকা প্রেরণে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. হাফিজ দম্পতি
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিকিৎসক অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান দম্পতির সহায়তায় বাংলাদেশে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠানো সম্ভব হয়েছে। দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় যখন দুশ্চিন্তায় ভুগছিলেন প্রবাসী বাংলাদেশিরা, ঠিক তখনই নিজ দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করতে সহযোগিতা করছেন ডা. চৌধুরী হাফিজ আহসান ও তার স্ত্রী ডা. সেলিনা পারভীন। হাফিজ আহসান ঢাকা মেডিকেল কলেজের কে-৩৭ ব্যাচের ছাত্র ছিলেন। যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিওলোজি বিভাগের একজন অধ্যাপক। হাফিজ ও তার স্ত্রী ডা. সেলিনা পারভীন যুক্তরাষ্ট্রের নেভাডার সিনেটর কর্টেজ মাস্তোর সহায়তায় বাংলাদেশের জন্য এরই মধ্যে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠাতে সহযোগিতা করেছেন। আরও ৩০ লাখ ডোজ টিকা পাঠাতে কাজ করে যাচ্ছেন। অধ্যাপক হাফিজ আহসান বলেন, দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর আহ্বানে টিকা পাঠাতে ভূমিকা রাখতে পেরে আমরা প্রবাসী বাংলাদেশিরা নিজেদের গর্বিত বোধ করছি। সেই সঙ্গে দেশের যেকোনো ভালো কাজে নিজেকে জড়িত রাখতে আমরা বদ্ধ পরিকর। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি