দেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল, নতুন আক্রান্ত ৪৯২
বাংলাপ্রেস ডেস্ক: ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন।
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জনের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২৯৪৮ জন হয়েছে।
গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ। তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। আজকের আগে একদিনে এত বেশি নতুন রোগী আক্রান্ত বাংলাদেশকে দেখতে হয়নি।
বুলেটিন উপসস্থানকালে নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১০ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০ জন।
মারা যাওয়া ১০জনের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে পাঁচজন ঢাকার, চারজন নারায়ণগঞ্জের এবং একজন নরসিংদীর বলে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি