৫ মে ২০২৬

দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃ'ত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৮৫ জনে। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত ৯ হাজার ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৭৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং নারী ৮৪ জন। এখন পর্যন্ত পুরুষ ১৪ হাজার ৩ জন এবং ৬ হাজার ৬৮২ জন নারী মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ২১৮ জনের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে ২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন করোনায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ। একদিনে সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন ৬৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ১২ জন। শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে করোনায় ২১২ জনের মৃ'ত্যু তথ্য জানায়। একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছিলো ১৩ হাজার ৮৬২ জন। এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃ'ত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জনের, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জনের মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি