৮ মে ২০২৬

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩

বাংলাপ্রেস ডেস্ক: দেশে নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের দেহে কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

বুধবার করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে একজনের মৃত্যু হওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এ ছাড়া আরও তিনজনের দেহে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৪ জনের মধ্যে ২৫ জন এরই মধ্যে সেরে উঠেছে। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩৪৫ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬০ হাজার ১৮১ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭৮ হাজার ৩৫৯ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি