৬ মে ২০২৬

দেশে করোনায় ২৪ ঘন্টায় ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮১৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনায় ২৪ ঘন্টায় ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮১৯
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, মোট প্রাণহানি ছাড়াল ৯ হাজার ৭৩৯ জন। একদিনে ৫ হাজার ৮শ' ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭শ' ৫৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ২শ' ৪৩টি ল্যাবে অ্যান্টিজেনসহ ২৯ হাজার ৩'শ ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক আট এক শতাংশ। আর একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ২শ' ১২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫ লাখ ৭৬ হাজার ৫শ' ৯০ জন। এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি