৪ মে ২০২৬

দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত : আইইডিসিআর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত : আইইডিসিআর
বাংলাপ্রস ডেস্ক: দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। আজ শনিবার (৮মে) সংস্থাটির এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভারত ফেরত একজন রোগীর শরীরে করোনার এই নতুন ধরনটি শনাক্ত হয়েছে। তবে এটি ভারতে শনাক্ত হওয়া করোনার ডাবল ভ্যারিয়েন্ট কি না তা নিশ্চিত করেনি আইইডিসিআর। এছাড়া যশোরে ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা কয়েকজনের শরীরেও করোনার ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেগুলোর ধরণ সম্পর্কে এখনও নিশ্চিত কোন তথ্য জানা যায়নি। তবে চারজনের মধ্যে ভারতীয় ধরণের কিছুটা মিলে পাওয়া গেছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরণের অস্তিত্ব মেলে বাংলাদেশে। ঢাকার বনানীর ৫৮ বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় এই স্ট্রেইন পাওয়া যায় বলে নিশ্চিত করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল। এছাড়া গত ৫ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা ছয়জনের দেহে করোনাভাইরাসের আরেক নতুন ধরন পাওয়া যায় বলে আইইডিসিআর থেকে জানানো হয়। রূপান্তরিত এই নতুন ধরন গত ডিসেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয়। এদিকে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৬৮২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭০ হাজার ৮৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ১৭৮ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ চার হাজার ৩৪১ জন করোনা থেকে সুস্থ হলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি