দেশে কোনো নির্বাচনী পরিবেশ নেই : বিএনপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সাথে বৈঠক শেষে বিএনপি নেতারা গণ মাধ্যমকে বলেছেন, দেশে কোনো নির্বাচনী পরিবেশ নেই। সরকার নিজেদের লোক দিয়ে পাতানো নির্বাচন করার আয়োজন করছে বলেও অভিযোগ করেন তারা।
শনিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। এসময় বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গণগ্রেপ্তার বন্ধ করার উদ্যোগ নিলে কিছুটা হলেও নির্বাচনী পরিবেশ ফিরতো।
ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, নজরুল ইসলাম খানসহ বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি