৫ মে ২০২৬

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:০৫ এএম
দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে হামে দু’জন এবং বাকি চারজন লক্ষণ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারাদেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে মারা গেছে ২৬৩ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ঢাকায় ১২৭ জনের মৃত্যু হয়েছে, আর ৭১ জন রাজশাহী বিভাগে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৯ জন হাম আক্রান্ত হয়েছে। এ সময় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে ১ হাজার ১৮৬ জন; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৯ জন।

একইসময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। সবচেয়ে কম ৫ জন ভর্তি হয়েছে রংপুর।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে ৫ ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি