৬ মে ২০২৬

দেশে ফিরলেন নুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে ফিরলেন নুর
বাংলাপ্রেস, ঢাকা: গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন। বুধবার (১১ জানুয়ারি) বেলা সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সাড়ে ১২টায় ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হন নুর। এ সময় কয়েকশ’ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান। এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে দেশ ছাড়েন নুরুল হক নুর। সৌদি আরবে ওমরা পালনসহ ও কয়েকটি দেশে ঘুরেছেন তিনি। এদিকে, বিদেশে গিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে নুরুল হক নুরের বিরুদ্ধে। জানা গেছে, সম্প্রতি নুর কাতার যান। এরপর তিনি দুবাই যান। তিনি দুবাই থেকে সৌদি আরব যান। এর মধ্যে দুবাইয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত মেন্দি সাফাদির সঙ্গে নুরের সাক্ষাতের খবর ও একটি ছবি ছড়িয়ে পড়ে। গণঅধিকার পরিষদ এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করে। তারা মেন্দি সাফাদির সঙ্গে নুরের ছবি ফটোশপ বলেও দাবি করে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি