৭ মে ২০২৬

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার সকালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানীর ফ্রাঙ্কফুটে যান।

আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি