দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেছেন, বর্তমানে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫২.৮ মিলিয়ন অর্থাৎ ৫ কোটি ২৮ লাখ।
টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এ সময়ে তিনি সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে আহ্বান জানান। একইসাথে, শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানান।
তিনি বলেন, 'বিটিআরসি নিজে কোন ব্যবসা করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সকলের কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ৪জি সেবা চালু রয়েছে।'
সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লংঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রাহকের কলড্রপের ভোগান্তি নিয়ে তিনি বলেন, 'মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরৎ পাওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে ফোন কল করে সরাসরি অভিযোগ করা যাবে।'
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি