দেশে এলো ১০২ কোটি ডলার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকিং চ্যানেল তথা বৈধ পথে এসেছে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার। তবে দেশে কার্যরত ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও রয়েছে।
সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলমান মার্চের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১০১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার পৌঁছেছে।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৭ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, ৯ থেকে ১৫ মার্চ দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর ১ থেকে ৮ মার্চ পৌঁছেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।
তবে আলোচ্য সময়ে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রয়েছে। সেটি হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ১টি বিশেষায়িত ব্যাংকে প্রবাসী আয় পৌঁছেনি। সেটি হলো- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
এছাড়া ৪টি বেসরকারি ব্যাংকে রেমিট্যান্স আসেনি। সেগুলো হলো- কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক ও সীমান্ত ব্যাংক। তাছাড়া ৪টি বিদেশি ব্যাংকে কোনো রেমিট্যান্স পৌঁছেনি। এগুলো হলো-হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।
উল্লেখ্য, বিদায়ী ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি ২০২৩-২৪ অর্থবছরে যা সর্বোচ্চ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি