৮ মে ২০২৬

দেশে এল বিমানের পঞ্চম ড্রিমলাইনার ‘সোনার তরী’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে এল বিমানের পঞ্চম ড্রিমলাইনার ‘সোনার তরী’

বাংলাপ্রেস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন উড়োজাহাজ ‘সোনার তরী’ যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে দেশে এসেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার দেশে আসবে। এ দুটি নিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে ১৮।

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’র উদ্বোধন করবেন। বিমানের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করবেন তিনি।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, নতুন দুটি বোয়িংয়ে মোট আসন থাকছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনোমি ক্লাসের আসন আছে।

গত ১৭ সেপ্টেম্বর চতুর্থ ড্রিমলাইনার ৭৮৭-৮ ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি বোয়িং কেনার আগ্রহ দেখান। বিমান সূত্রে জানা গেছে, মাসখানেক ধরে বোয়িং কোম্পানির সঙ্গে বিমান দর-কষাকষি করে। প্রতিটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কমে কেনে বিমান। ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজের দৈর্ঘ্য ২০৬ ফুট। জ্বালানি সাশ্রয়ী হিসেবে পরিচিত এই উড়োজাহাজ টানা প্রায় ১৪ হাজার কিলোমিটার উড়তে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি