৭ মে ২০২৬

দেশে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৪। নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৩৯ জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে।

আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪০টি। গতকালের কিছু নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, যে ৪ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুুরুষ, একজন নারী। এর মধ্যে ৩০ থেেক ৪০ বছর বয়সী রয়েছেন দুজন। বাকি দুজনের মধ্যে একজনের বয়স ৭ বছর বয়সের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে মারা গেছেন দুজন।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। তাদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছে সর্বমোট ৩৯ জন। সুস্থ হয়েছেন এক চিকিৎসকও। এই চিকিৎসক একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ১৮ লাখ। মারা গেছেন এক লাখ ৮ হাজারেরও বেশি মানুষ। তবে চার লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি