৪ মে ২০২৬

দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পিএম
দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা

বাংলাপ্রেস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ, ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দল পাওয়ার পর থেকেই দেশটির কিছু উগ্রপন্থী নেতা মুস্তাফিজকে বাদ দেয়ার জন্য চাপ দিতে থাকে। সেই প্রেক্ষাপটেই পরে বিসিসিআইয়ের পরামর্শে স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি