৫ মে ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্তের হার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্তের হার
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও চার হাজার ৮৪৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ১৫০ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫০ শতাংশ। মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৬ জন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭০২ জনে। ২৪ ঘণ্টায় মৃত ৭৬ জনের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় চারজন মারা যান। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৮৪৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ১৫০ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব আটজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন ও ষাটোর্ধ্ব ৩৭ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, ৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ২৭ জন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন, রংপুর বিভাগে ছয়জনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি