৬ মে ২০২৬

দেশ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো হবে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশ ভালো আছে,  ইনশাআল্লাহ ভালো হবে: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: দেশের সার্বিক পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত সাড়ে ১০টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। এ দিন সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর তাকে ঘিরে ধরে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। জবাবে মির্জা ফখরুল বলেন, ‌দেশ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি। পরে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ। এছাড়া, আর তেমন কিছু বলেননি তিনি। এর আগে, ১০ অক্টোবর বড় মেয়ে শামারুহ মির্জাকে দেখতে ক্যানবেরায় যান মির্জা ফখরুল। ২০০৬ সাল থেকে স্বামীসহ পরিবার নিয়ে সেখানেই থাকছেন শামারুহ মির্জা। দেড় মাস আগে অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। শুক্রবার তাকে নিয়ে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব। অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন তাদের বড় মেয়ে শামারুহ মির্জা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি