৮ মে ২০২৬

দেশ থেকে পালানোর পথে কাউন্সিলর মিজান আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশ থেকে পালানোর পথে কাউন্সিলর মিজান আটক

বাংলাপ্রেস ডেস্ক: অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় তাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, চলমান অভিযানের অংশ হিসেবে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে তাকে আটক করা হয়। তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

আটক হাবিবুর ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে যুক্ততার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জমিদখল, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকায় ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে আড়ালে চলে যান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি