দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশ থেকে অসুভ দূর হয়ে গেছে, যেটুকু আছে তাও চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
প্রেস সচিব বলেন, নতুন বাংলাদেশে নবর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে।
এসময় নতুন বাংলাদেশের উন্নতি কামনা করেন তিনি। দেশ থেকে জরা-অশুভ দূর হোক এমন কামনার কথাও জানান।
তিনি বলেন, দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে।
এসময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি