দেশ ও জাতির সংকটে এগিয়ে আসতে প্রস্তুত সেনাবাহিনী:জেনারেল আজিজ

বাংলাপ্রেস ডেস্ক :দেশ ও জাতির যে কোনো প্রয়োজন ও সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট। দেশ ও জাতির যে কোনো প্রয়োজন ও সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে।সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের জন্য বড় ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতেও দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকা হলে, তাতে সাড়া দিতে প্রস্তুত আমরা।
দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শিক প্রেরণায় সেনাবাহিনীর সব সদস্য তাদের অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছে উল্লেখ করে জেনারেল আজিজ বলেন, সেনাবাহিনী আজ তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন আর্থসামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার ও প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে প্রথমবারের মতো শান্তিকালীন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয় জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ তুলে দেন সেনাবাহিনী প্রধান
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি