দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না:আমির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দুর্নীতি-দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। এসব থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
শনিবার লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে আমাদের। দলমত নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসতে হবে।’
কারাবন্দি এ টি এম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, ‘তার মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার।’
লক্ষ্মীপুর জেলা জামায়াতের সভাপতি আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম ও মোবারক হোসেনসহ স্থানীয় ও জেলার নেতৃবৃন্দ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি