দেড় লাখ ভোটের ব্যবধানে বারানসীতে জয়ী মোদি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে গুজরাটের বারানসীতে জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্যানুযায়ী, মোদি পেয়েছেন ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।
উল্লেখ্য, ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। বিকালে ঘোষণা করা হবে ৫৪৩ আসনের ফল। এর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনও দলের ২৭২ আসনে জয় দরকার। এর আগে দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় নির্বাচনি কার্যক্রম। মোট সাত দফার এই নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হয় গত ১ জুন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি