৫ মে ২০২৬

দেড় কোটি মানুষের চোখ অনুসরণ করছে 'পরীমনি'কে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেড় কোটি মানুষের চোখ অনুসরণ করছে 'পরীমনি'কে
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিনোদন জগতে জনপ্রিয়তায়, আলোচনায় কিংবা সমালোচনার তুঙ্গে একটাই নাম-পরীমনি। ফেসবুকে দেশের তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার তারই। এবার তার অনুসরণকারী পৌঁছালো দেড় কোটির ঘরে। অর্থাৎ তিনকোটি চোখ নিয়মিত নজর রাখছে পরীমনির দিকে। সোমবার এ মাইলফলক স্পর্শ করে পরীমনির ফেসবুক পেজ। তার বর্তমান ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। পরীমনির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সেখানে তার বর্তমান ব্যক্তিজীবনের নানা স্থিরচিত্র। বর শরীফুল রাজের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন তিনি সেখানে। ভক্তরাও প্রিয় তারকার আপডেট পেতে দারুণ ভালোবাসছেন। যা লাইক ও কমেন্ট সংখ্যা দেখলেই টের পাওয়া যায়। চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। সম্প্রতি বিয়ের পর অন্তঃসত্বা পরী নিজের ও অনাগত সন্তানের জন্য নিজেকে সামলে রাখছেন সবকিছু থেকেই। শুটিং কিংবা বহুল আলোচিত শিল্পী সমিতির ভোট, কোথাও দেখা মিলছে না তার। মাতৃত্বকালীন ছুটি শেষে ফের সক্রিয় হবেন ক্যামেরার সামনে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি