৮ মে ২০২৬

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা
বাংলাপ্রেস ডেস্ক: ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন তিনি। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন এবং তার গায়ে আঘাত করেন। এ ঘটনার পরই প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন। কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর বেশিকিছু জানানো হয়নি। ফ্রেডিরিকসেনের ওপর এমন সময় হামলার এই ঘটনা ঘটল, যে দুইদিন পরেই দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন। ডেনমার্কের টিভি২-এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন। দেশটির চলমান জোট সরকারের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে ফ্রেডিরিকসেনের দল। এখন পর্যন্ত এই দলই নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছে। তবে গত কয়েক মাস ধরে দলটির জনসমর্থন অনেকটা কমতির দিকে। প্রসঙ্গত, গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। যদিও এ যাত্রায় তিনি বেঁচে ফিরেছেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি