৭ মে ২০২৬

ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

জাতীয় ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রীসহ আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রীর মৃত্যু হয়। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা যান ইডেন কলেজের এক ছাত্রী। ঢাকা মেডিকেলে এক তরুণী ও অ্যাপোলো হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্র ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু সেলগুলোতে জ্বরের রোগীর ভিড়। রক্তরোগ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বরের রোগীদের প্লাটিলেট এক লাখের নিচে নামলে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ফলোআপ প্রয়োজন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি