ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৯ জন আর ঢাকার বাইরে মারা গেছেন ১ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন ১০ জনসহ এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। এর মধ্যে চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ২০৪ জনের।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৫৩টি হাসপাতালে ১ হাজার ১৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৩ জন। এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৫৪ হাজার ৪১৬ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ২৬৪ জন রোগী। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪ হাজার ৮৬৯ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৪ হাজার ৩৯৫ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে। সিটি করপোরেশন বলছে, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মশক নিধন অভিযানে কোনো ধরনের বাধা না দিতেও আহ্বান তাদের। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি