৬ মে ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
বাংলাপ্রেস, ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৩২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৫১ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪৮ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩২২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৭৬ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩৯ হাজার ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৫৪৮ এবং ঢাকার বাইরে ১২ হাজার ৪৫৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ হাজার ২৬১ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ১৩৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ১২৪ জন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি