৭ মে ২০২৬

দেখে নিন দেশের প্রকৃত রিজার্ভ কত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেখে নিন দেশের প্রকৃত রিজার্ভ কত !
বাংলাপ্রেস ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (মজুত) কমছেই। ইতোমধ্যে পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া সুবিধা দিয়ে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে। তবু রিজার্ভের পতন ঘটছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। জানা যায়, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার মজুত ছিল ৪৮ বিলিয়ন ডলারের বেশি। সেই রিজার্ভ এখন কমে হয়েছে ২৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। সেটাও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব পদ্ধতিতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম বিপিএম ৬ অনুযায়ী, দেশের বিদেশি মুদ্রার সঞ্চায়ন আরও কম। এখন যার পরিমাণ ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলার। এছাড়া নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব করে বাংলাদেশ ব্যাংক। যেটা শুধু আইএমএফকে দেয় তারা। জনসম্মুখে প্রকাশ করে না। তবে আইএমএফ সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন প্রায় ১৭ বিলিয়ন ডলার। গত ২ বছরে প্রতি মাসে যা গড়ে ১ বিলিয়ন ডলার করে কমেছে। বর্তমান রিজার্ভ দিয়ে ৩ মাসের আমদানি খরচ মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম এক প্রান্তিকের পণ্য আমদানি ব্যয়ের বৈদেশিক মুদ্রার মজুত থাকতে হয়। সেই হিসাবে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এতে গোটা বিশ্বে অস্থিরতা সৃষ্টি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। পরিপ্রেক্ষিতে আমদানি খরচও বৃদ্ধি পায়। সেই থেকে রিজার্ভ হ্রাস পাচ্ছে। স্বাভাবিকভাবেই ডলার সংকটে পড়েছে বাংলাদেশ। এটা কাটাতে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ নিয়েছে সরকার। যার অন্যতম শর্ত ছিল গত জুনে প্রকৃত রিজার্ভ ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে ২৫ দশমিক ৩০ ডলার এবং ডিসেম্বরে ২৬ দশমিক ৮০ ডলারে রাখতে হবে। এজন্য লিখিতভাবে বাংলাদেশকে প্রকৃত রিজার্ভের হিসাবায়ন পদ্ধতি জানিয়ে দেয় আইএমএফ। সেই অনুসারে বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীটিকে তা জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে শর্ত অনুযায়ী, রিজার্ভের উত্থান ঘটছে না। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি