৬ মে ২০২৬

দীর্ঘদিন পর প্রকাশ্যে ডা. মুরাদ হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দীর্ঘদিন পর প্রকাশ্যে ডা. মুরাদ হাসান
বাংলাপ্রেস ডেস্ক: নানান বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি দীর্ঘ পয়তাল্লিশ দিন পর জনস্মুখে এলেন। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমান তালুকদারের জানাযা নামাজে অংশ নিতে নিজ গ্রাম সরিষাবাড়ির দৌলতপুরে তাকে দেখা যায়। সরিষাবাড়ির উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন ডা. মুরাদ হাসান এমপি। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারকে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসানের বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানসহ আরও অনেকে। নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হন ডা. মুরাদ হাসান। এরপর থেকে সকলের আড়ালে চলে যান তিনি। ৯ ডিসেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডায় ঢুকতে না পেরে ১২ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। ৬ জানুয়ারি ৯৯৯ এ ফোন করে মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন তার স্ত্রী জাহানারা এহসান। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি