২৯ আগস্ট ২০২৬

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হলো রুহিয়ার জান্নাতি পেট্রোলিয়াম পয়েন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হলো রুহিয়ার জান্নাতি পেট্রোলিয়াম পয়েন্ট


দুলাল হক রুহিয়া, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে আবারও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রুহিয়া উপজেলার কর্ণফুলি বাজারের নির্ভরযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান জান্নাতি পেট্রোলিয়াম পয়েন্ট।

পেট্রোল, ডিজেল ও লুব্রিকেন্ট বিক্রির এই প্রতিষ্ঠানটি এলাকার বাইক ও অন্যান্য যানবাহন চালকদের কাছে বেশ পরিচিত ছিল। কিন্তু বিভিন্ন কারণে কিছুদিন বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হয়েছিল।
শনিবার ২৯ আগস্ট থেকে পুনরায় চালু হওয়ায় খুশি স্থানীয় গ্রাহকরা। সকাল থেকেই প্রতিষ্ঠানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। 
প্রতিষ্ঠানটির বিস্ফোরক লাইসেন্স নং- ৪৮৯-৩(ঞ)-০০১৪। 
জান্নাতি পেট্রোলিয়াম পয়েন্টের কর্ণধাররা মাহফুজুর রহমান বলেন, আমরা সততা ও মানের সাথে সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আবার যাত্রা শুরু করেছি। বিএসটিআই লিটার দ্বারা সঠিক মাপ, তেলের গুণগত মান এবং গ্রাহকদের আস্থা- এই তিনটিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি