৪ মে ২০২৬

দীর্ঘ ভোগান্তির পর নিউ ইয়র্ক কনস্যুলেটে স্বাভাবিক সেবা চালু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দীর্ঘ ভোগান্তির পর নিউ ইয়র্ক কনস্যুলেটে স্বাভাবিক সেবা চালু
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক বছর চরম ভোগান্তির পর প্রবাসীদের জন্য আবারো নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো স্বাভাবিক কনস্যুলেট সেবা। গত ৩ মার্চ ২০২১ থেকে কনস্যুলার সেবাগ্রহীতারা করোনা মহামারিজনিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে সরাসরি সেবা নিতে পারবেন। এজন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। তবে যথারীতি ডাকসেবা অব্যাহত থাকবে। করোনা মহামারির কারণে শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ডাকযোগে সেবা চালু থাকায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না প্রবাসীরা। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে কনস্যুলেটের আওতাধীন আটটি রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা চরম ভোগান্তিতে পড়েন। প্রবাসীদের এই ভোগান্তি নিরসনে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কনস্যুলার সেবা চালুর ঘোষণা দিয়েছেন কনস্যুলেট।  এখন থেকে আবেদন ছাড়াই কনস্যুলার সেবা নেয়া যাবে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট থেকে। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আগের নিয়মে অফিস চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সেবার আবেদন গ্রহণ করা হবে এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডেলিভারি প্রদান করা হবে। সকল সেবাগ্রহীতাকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে কনস্যুলেটে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় যেহেতু করোনা মহামারির কারণে বর্তমানে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক ইনডোর সমাবেশে একটি নির্দিষ্ট সংখ্যার বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু অধিক জনসমাগম হলে স্বাস্থ্যবিধি অনুসরণের স্বার্থে সেবাগ্রাহকদের কনস্যুলেটের বাইরে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হতে পারে। ইতোমধ্যে যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তারা গৃহীত অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত সময়ে অথবা অফিস চলাকালীন তাদের সুবিধাজনক সময়ে কনস্যুলেটে এসে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজনে সবাইকে নিম্নবর্ণিত টেলিফোন নম্বর এবং ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেটের ফোন নম্বর ২১২-৫৯৯-৬৭৬৭ (সোম থেকে শুক্রবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত, ছুটির দিন ব্যতীত)। হটলাইন ফোন নম্বর ৬৪৬-৬৪৫-৭২৪২ (প্রতিদিন ২৪/৭ চালু রয়েছে)। ই-মেইল যোগাযোগ। [email protected] নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে সেবা গ্রহণকারীদের মধ্যে এখনো রয়েছে নানা তিক্ত অভিজ্ঞতা।নিউ ইয়র্ক ও নিকটবর্তী অঙ্গরাজ্যের বসবাসকারী প্রবাসীদের অনেকেই অভিযোগ করেছেন যে, কনস্যুলেটের ফোন নম্বরে ফোন করে সহজে কেহই সংযোগ পান না। সংযোগ পেলেও অপরপ্রান্ত থেকে কর্কশ কন্ঠে প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে। দু'তিনটা প্রশ্নের উত্তর জানতে চাইলেই অনেক ক্ষেত্রেই রাগাম্বিত স্বরেই উত্তর দেওয়া হয় বলে অনেকেই অভিযোগ করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি