৪ মে ২০২৬

দেবরের সাথে বিয়ের পরও পালিয়ে গেল অন্য ছেলের সঙ্গে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবরের সাথে বিয়ের পরও পালিয়ে গেল অন্য ছেলের সঙ্গে

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে বিয়ের পরের দিন টাকা, স্বর্ণালংকার ও ফোনসহ জোসনা খাতুন নামে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বামী মো.কহিনুর ইসলাম থানায় একটি জিডি করেছেন।জিডিতে তিনি উল্লেখ করেছেন, আমি বিদেশে থাকা অবস্থায় গত ২৭ ডিসেম্বর ব্রেইন স্ট্রোকে আমার বড় ভাই স্ত্রী ও সাত বছরের মেয়ে রেখে মারা যান।পরিবারের সম্মতিক্রমে আমার সঙ্গে ভাবির (জোসনা খাতুন) বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। বড় ভাই মারা যাওয়ার পর থেকে আমি ভাবি ও ভাইজির দেখাশোনা করি।

গত ১৬ সেপ্টেম্বর বিদেশ থেকে বাড়ি আসার পর ১৯ সেপ্টেম্বর যশোর কোর্টে উপস্থিত হয়ে তিন লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে সম্পন্ন হয়। এর পরের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দুই লাখ ৭ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও অপ্পো কোম্পানির দুইটি মোবাইল নিয়ে মো.রফিকুল ইসলাম নামে এক ছেলের সঙ্গে পালিয়ে যায় সে। এখন আমার শাশুড়ি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

মো.কহিনুর ইসলাম বলেন, আমার টাকা, স্বর্ণালংকার ও ফোন যেনো ফেরত পেতে পারি ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছি।কালীগঞ্জ থানার ওসি মো.ইউনুছ আলী জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি